ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রেল দুর্ঘটনা রোধে কাজ করে ৪ শিশু পেল ‘বীর’ খেতাব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

ঢাকা-রাজশাহী রুটে চাটমোহরে একটি রেল ক্রসিংয়ে গর্ত হয়ে যান চলাচলে ঝুঁকির সৃষ্টি হয়। স্থানীয় কোনো ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঝুঁকিপূর্ণ স্থানটি নজরে না আসলেও নজরে আসে স্থানীয় চার শিশুর। তারা স্বপ্রণোদিত হয়ে সেই রাস্তার গর্ত সংস্কার ও রাস্তাটি মেরামত করায় তাদের বীরের উপাধিতে ভূষিত করে সংবর্ধনা প্রদান করা হয়।

আজ শনিবার বেলা ১১টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা প্রদান ও পুরস্কৃত করেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আব্দুল হামিদ মাস্টার।

সংবর্ধনা অনুষ্ঠানে শিশুদের এই মহৎ কাজের প্রশংসা করে বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, বিএমএ পাবনা জেলা শাখার সাবেক সভাপতি ডা. গোলজার হোসেন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কেএম বেলাল হোসেন স্বপন, রাজশাহী জুট মিলের পাট বিভাগীয় প্রধান মো. জিয়াউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব কুমার বিশ্বাস রাজু প্রমুখ।

এ সময় ক্ষুদে বীরদের হাতে ক্রেস্ট, খেলার সামগ্রী ও তাদের অভিভাবকদের হাতে রেডক্রিসেন্টের ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ঢাকা রাজশাহী রেলপথের পাবনার চাটমোহর উপজেলার গুয়াখড়া স্টেশনের পূর্ব পাশে শুকরভাঙ্গা এলাকায় ক্রস লাইনে সড়কে রেললাইনের পাথর সরে যাওয়ায় সম্প্রতি বেশ বড় গর্তের সৃষ্টি হয়। এ স্থানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকাও দেখা দেয়। ট্রেন দুর্ঘটনা রোধ কল্পে শুকরভাঙ্গা গ্রামের কুরবান আলীর ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র সুমন, আবু বক্কর সিদ্দিকীর ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র মাসুম রানা, বাবলু হোসেনের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র নিলয় হোসেন ও শিবাখালী গ্রামের মক্কেল আলীর ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র সিয়াম হোসেন গত ৬ জুন রেল লাইনের পাশ থেকে মাটি কেটে গর্ত ভরাট করে ও পাথর বিছিয়ে রাস্তা মেরামত করে দেয়। ৭ জুন ফেসবুক গ্রুপ চেতনায় চাটমোহরে ছবিসহ শিশুদের এ কাজের একটি খবরটি প্রকাশ হলে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ ভালো কাজের পুরষ্কার হিসেবে তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102