ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোকেয়া দিবসে অসহায় দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে হাঁস বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৭১ বার পঠিত

বেগম রোকেয়া দিবসে অসহায় দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে হাঁস বিতরন করেছেন গরীবের ডাক্তার খ্যাত ডা.শারমিন রহমান অমি।

৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরপুর পৌর শহরের কসবা কাঠগড় ও মোবারক মহল্লায় ৫০ জন উপকারভোগীদের মাঝে ৫০ টি ডিম দেওয়া হাঁস তুলে দেন তিনি। এসময় সাংবাদিক জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডা.শারমিন রহমান অমি।

 

অসহায় দুঃস্থ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে হাঁস বিতরন অনুষ্ঠানে অন্যানোদের মধ্যে পরিবার পরিকল্পনা পরিদর্শক (পৌরসভা) জাকির হোসেন লিটু, পরিবার পরিকল্পনা পরিদর্শক (গাজিরখামার ইউপি) মোঃ শরীফ উদ্দিন, সাংবাদিক নাঈম ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা.শারমিন রহমান অমি বলেন, আমি সবসময় সমাজের হতদরিদ্র অসহায়দের জন্য কাজ করার চেষ্টা করি। এজন্য আমার বেতনের বেশীরভাগ টাকায় গরীবের জন্য বিলিয়ে দেই। এবিষয়ে আমাকে উৎসাহ প্রদান করেন আমার বাবা জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

আজ বেগম রোকেয়া দিবস। বেগম রোকেয়া ছিলেন নারী জাগরনের অগ্রদুত। তাই উনার প্রতি শ্রদ্ধা রেখে অসহায় নারীদের আন্তনির্ভরশীল করতে আজ অন্যরকমভাবে কর্মসূচি হাতে নিয়েছি। যারই ধারাবাহিকতায় আজ ৫০ জন উপকারভোগীর মধ্যে ৫০ টি ডিম দেওয়া হাঁস বিতরন করলাম। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। যেন আগামী দিনগুলোতেও আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102