ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোগী দেখছেন অ্যাম্বুলেন্সচালক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৩০ বার পঠিত
ফেসবুকে ছড়িয়ে পড়া অ্যাম্বুলেন্সচালকের ছবি

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসকের ভূমিকায় অ্যাম্বুলেন্সচালক আমজাদ হোসেনকে দেখা গেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়।
ছবিতে দেখা যায়, কানে স্টেথোস্কোপ লাগিয়ে জরুরি বিভাগে রোগী দেখছেন হাসপাতাল কেন্দ্রিক বেসরকারি অ্যাম্বুলেন্সচালক আমজাদ। এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সুরুজ্জামান শামীম বলেন, হাসপাতাল চত্বরে দালালি করেন বেসরকারি অ্যাম্বুলেন্সচালক আমজাদ। স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় কোনো কোনো স্টাফদের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে। হাসপাতালে রোগী এলেই আগবাড়িয়ে তাদের সঙ্গে পরিচিত হন আমজাদ। পরে সমস্যা সমাধান করার কথা বলে আর্থিক সুবিধা নেন। এছাড়া ওই ঘটনার সময় রোগীর খোঁজ নিতে রাউন্ডে ছিলাম।

অ্যাম্বুলেন্সচালক আমজাদ বলেন, রাত সাড়ে ৭টার দিকে পাশের মোমিনপুর এলাকার মারামারিতে আহত এক রোগী আসেন। এ সময় ওই রোগীর প্রেসার মাপতে বলেন একজন চিকিৎসক। এর মধ্যেই কেউ জানালা দিয়ে গোপনে ছবি তুলে ফেসবুকে ছেড়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা একেএম শাহাবুদ্দিন বলেন, বাইরের কেউ কোনোভাবেই জরুরি বিভাগে রোগী দেখতে পারেন না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

#ডেইলি বাংলাদেশ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102