ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে গাছের ডালে ফাঁস দিয়ে লিয়াকত আকন্দ (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার ৯নং ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী গ্রামে এ ঘটনা ঘটে।

লিয়াকতের বাবার নাম শামসুল হুদা আকন্দ। ৫ ভাইয়ের মধ্যে সবার ছোট লিয়াকত। তিনি গত বছর ঈশ্বরগঞ্জ ডিগ্রী কলেজ থেকে বি.এ পাশ করেছেন।

নিহতের বড় ভাই শফিক আকন্দ বলেন, দীর্ঘদিন ধরে আমার ছোট ভাই লিয়াকত নানা রোগে ভুগছিল। অনেক চিকিৎসা করেও কোনো ফল পাওয়া যায়নি। তার শরীরে অস্থিরতা ও জ্বালাপোড়া ছিল। এ যন্ত্রণা সহ্য করতে না পেরেই পরিবারের সবার অজান্তে আত্মহত্যা করেছে সে।

খবর পেয়ে দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় তার পরিবারের কোনো অভিযোগ নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102