ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোজা রেখেই করোনা রোগীদের সেবায় অন্তঃসত্ত্বা নার্স

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

ভারতে গর্ভে সন্তান নিয়েই মহামারি করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন ন্যান্সি আয়েজা মিস্ত্রি নামের এক নার্স।

আনন্দবাজারপত্রিকার খবরে বলা হয়, প্রথমত চার মাসের অন্তঃসত্ত্বা, তারপর দিনভর রোজা—দুর্বল শরীরে যে সংক্রমণের শঙ্কা বেশি, তা ভাল করেই জানেন সুরাটের কোভিড কেয়ার ইউনিটের নার্স ন্যান্সি। কিন্তু সে সব ছাপিয়ে গিয়েছে তার কর্তব্যপরায়ণতা, রোগীর প্রতি দায়িত্ববোধ।

রোগীর সেবা দিতে গিয়ে নিজের সুরক্ষার কথা এতটুকু ভাবছেন না তিনি। বর্তমানে আয়েজা গুজরাটের সুরাটের কোভিড-১৯ কেয়ার ইউনিটে কর্মরত।

খবরে বলা হয়, ন্যান্সি চার মাসের অন্তঃসত্ত্বা। রমজান মাসও চলছে। দিনভর প্রায় কিছু না খেয়েই থাকছেন তিনি। তা সত্ত্বেও রোজ সাত থেকে আট ঘণ্টা কোভিড-১৯ কেন্দ্রে কাজ করে যাচ্ছেন।

করোনার প্রথম ঢেউ থেকেই এই কোভিড কেন্দ্রে তিনি কর্মরত। নিজের এবং সন্তানের সুরক্ষার কথা মাথায় রেখে কোভিড-১৯ বিধিনিষেধ কঠিনভাবেই মেনে চলছেন তিনি।

এই নার্সের মতে, আমার গর্ভে সন্তান। কিন্তু আমার কাছে দায়িত্বও গুরুত্বপূর্ণ, আল্লাহয় পবিত্র রমজানে আমি রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় পাওনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102