ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোজা রেখেই ব্যাট হাতে ইতিহাস গড়লেন রিজওয়ান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে সফরকারী পাকিস্তান। ২০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাবর আজমরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে রান তাড়ায় উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ জুটির নতুন ইতিহাস গড়েছেন মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। প্রোটিয়াদের বিপক্ষে তাদের উদ্বোধনী জুটিতে এসেছে ১৯৭ রান।

১২২ রানের ইনিংস খেলে বাবর আজম আউট হলেও ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ২টি ছয়। মাহে রমজানের রোজা রেখেই বাবর আজমের সাথে অনবদ্য এ ইতিহাস গড়েন রিজওয়ান। ম্যাচ শেষে অধিনায়ক বাবর আজম জানিয়েছেন রিজওয়ানের রোজা রাখার বিষয়টি।

টি-টোয়েন্টিতে রান তাড়ায় উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ জুটিসমূহ:

১৯৭ – মোহাম্মদ রিজওয়ান (৭৩*) এবং বাবর আজম (১২২) বনাম দক্ষিণ আফ্রিকা, সেঞ্চুরিয়ন ২০২১

১৭১* – মার্টিন গাপটিল (৮৭*) এবং কেন উইলিয়ামসন (৮৪*) বনাম পাকিস্তান, হ্যামিল্টন ২০১৬

১৪৩* – মাইকেল ল্যাম্ব (৫৩*) এবং অ্যালেক্স হেলস (৮০*) বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন ২০১৩

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102