ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোজিনার সিনেমায় নিরব-স্পর্শিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৫৮ বার পঠিত

আশি ও নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রোজিনা। এবার প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি। দীর্ঘদিন পর নিজের পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয়ও করবেন। এই সিনেমায় নায়ক হিসেবে নিরবের নাম ঘোষণা করেছেন আগেই। এবার জানা গেলে ‘ফিরে দেখা’ শিরোনামের এই চলচ্চিত্রে নায়িকা হিসেবে থাকবেন অর্চিতা স্পর্শিয়া।
চলতি অর্থ বছরে এই সিনেমা সরকারি অনুদান পেয়েছে। এতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করবেন রোজিনা। পরিচালনার পাশাপাশি এর কাহিনিও রচনা করেছেন তিনি।

চলচ্চিত্র প্রসঙ্গে রোজিনা বলেন, মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করছি। বাস্তব ঘটনা অবলম্বনে ‘ফিরে দেখা’ নির্মিত হবে। আমার নানাবাড়ি গোয়ালন্দ আর দাদাবাড়ি রাজবাড়ী। এর মাঝের একটি বাড়িতে মুক্তিযুদ্ধের একটি ঘটনা ঘটে। এ ঘটনাই গল্পে উঠে আসবে। এখানে আমি বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করব।

১৯৭৮ সালে ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয় রোজিনার। সিনেমাটি পরিচালনা করেন এফ কবির চৌধুরী। এরপরে ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘সাহেব’, ‘তাসের ঘর’, ‘হাসু আমার হাসু’, ‘হিসাব চাই’, ‘বন্ধু আমার’, ‘কসাই’, ‘জীবনধারা’সহ তার অভিনীত অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102