ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোজিনা ইসলামের মুক্তির দাবি মিরপুর স্টেডিয়ামেও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৫৫ বার পঠিত

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রীড়া সাংবাদিকরা। মঙ্গলবার (১৮ মে) বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিকরা প্রতিবাদ করেছেন।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে সাংবাদিকরা উপস্থিত হয়েছিলেন। সংবাদ সংগ্রহের পর এক পর্যায়ে তারা স্টেডিয়ামের গ্যালারিতে ব্যানার হাতে রোজিনা ইসলামে মুক্তির দাবিতে দাঁড়িয়ে যান।

এর আগে সকালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সংবাদ সংগ্রহ করার পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিবাদ জানান ক্রীড়া সাংবাদিকরা।

সোমবার (১৭ মে) সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে আটকে রেখে হেনস্তা করা হয়। প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানায় নেওয়া হয় রোজিনাকে। পরে তথ্য চুরির অভিযোগ এনে মামলা করা হয় তার বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ মে) তাকে আদালতে নেওয়া হয়। রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান আদালত। আগামী বৃহস্পতিবার (২০ মে) তার জামিন শুনানি হবে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিম এ নির্দেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102