ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোনালদোক টপকে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন সুয়ারেজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন স্ট্রাইকার লুইস সুয়ারেজ। নতুন ক্লাবে গিয়েই যেন আলাদিনের চেরাগ খুঁজে পেয়েছেন এই উরুগুয়ান তারকা।

অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে তিনি যেভাবে চাচ্ছেন সেভাবেই হচ্ছে। করছেন একের পর এক গোল। তার দুর্দান্ত ফর্মে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনাকে ছাপিয়ে শীর্ষে আছে তার দলও।

সোমবার রাতে ঘরের মাঠ ওয়ান্ডা মেট্ট্রোপেলোটিনে সেল্টা ভিগোর বিপক্ষে জোড়া গোল করেন সুয়ারেজ। ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। তবে এই উরুগুইয়ান ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েন।
এখন পর্যন্ত ১৭ ম্যাচে ১৬ গোল করেন লুইস সুয়ারেজ। ২১ শতকে লা লিগার ইতিহাসে কোনও ফুটবলার ১৭ ম্যাচে ১৫ গোলের বেশি করতে পারেননি। এতদিন এই রেকর্ড দখলে ছিল রোনালদোর। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদের হয়ে সিআরসেভেন ১৭ ম্যাচ খেলে ১৫ গোল করেন।

লা লিগায় ২০ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দ্য রেডস অ্যান্ড হোয়াইটসরা। এর থেকে এক ম্যাচ কম খেলে সমান ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে বার্সা-রিয়াল। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে কাতালানরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102