ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোনালদোর সাফল্যে কাঁদলেন মা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪৩ বার পঠিত
গ্যালারিতে কাঁদলেন রোনালদোর মা

উয়েফা নেশনস লিগে রোববার (৫ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোল আর এক অ্যাসিস্টে সুইজারল্যান্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগিজরা। নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে এই প্রথম জয় পেল রোনালদো। সেই ম্যাচে সন্তানের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন রোনালদোর মা দোলোরেস এভেইরো। মাকে দেখে যেনো শক্তিটা বেড়েই গেল তার। মাকে মোটেও হতাশ করেননি রোনালদো। ছেলের এমন সাফল্য দেখে কাঁদলেন মা দোলোরেস।

 

এদিকে সুইসদের বিপক্ষে ফিরেই দুই গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল। এতেই পর্তুগাল ৪-০ গোলের জয়ের দেখা পেয়েছে। শুরুতে ম্যাচের ১৫তম মিনিটে এসে রোনালদোর শট আটকে দিয়েও শেষ রক্ষা হয়নি সুইসদের। ফিরতি বল পেয়ে তা জালে জড়ান উইলয়াম কার্ভালহো। পর্তুগাল পেয়ে যায় ১-০ গোলের লিড। ৩৫তম মিনিটে ডিয়েগো জোটার পাস থেকে স্কোরশিটে নাম লেখা রোনালদো।

তার ৪ মিনিট পরেই নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে নুনো মেন্দেজ আক্রমণে ওঠেন এরপর ডিবক্সে ডিয়েগো জোটার উদ্দেশ্যে বল বাড়ান। জোটার শট গোলরক্ষক রুখে দিলে ফিরতি বল গোলমুখে পেয়ে হালকা টোকায় জালে জড়ান রোনালদো। পর্তুগাল এগিয়ে যায় ৩-০ গোলের ব্যবধানে। এরপর ম্যাচের ৬৮তম মিনিটে বার্নার্দো সিলভার পাস থেকে দুর্দান্ত এক গোল করে ব্যবধান ৪-০ করেন জাও ক্যান্সেলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102