ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোনালদো কাণ্ডে কোকাকোলার ক্ষতি ৩৪ হাজার কোটি টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

ইউরো চ্যাম্পিয়নশিপে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়েছে দুর্দান্ত শুরু করেছে পর্তুগাল। বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো একাই করেছেন জোড়া গোল, জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তবে তার এই পারফরম্যান্সে অন্তত কোকাকোলা কোম্পানির খুশি হওয়ার সুযোগ নেই।

কেননা ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে সবাইকে কোক খাওয়া থেকে নিরুৎসাহিত করেছেন রোনালদো। তার সামনের টেবিলে রাখা কোকের বোতল সরিয়ে সবার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কোকের বদলে পানি পান করার। সবমিলিয়ে ৫-৭ সেকেন্ডের ছোট একটি কাজ।

আর এতেই কি না নেমেছে কোকাকোলার বাজারে ধস। এরই মধ্যে প্রায় চারশ কোটি ডলার তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা (৩৩ হাজার ৯১৫ কোটি টাকা) খুইয়েছে কোকাকোলা কোম্পানি। তাদের শেয়ারবাজারের দরে নেমেছে এই বিশাল ধস।

সোমবার রোনালদোর এই বোতল সরানোর কাণ্ডের আগে কোকাকোলার প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৬.১ ডলার করে। সেদিনই সংবাদ সম্মেলনে কোকের বোতল সরিয়ে আলোচনার জন্ম দেন রোনালদো। আর এর ধাক্কা লাগে কোকাকোলার শেয়ার বাজারে।

অর্থনীতিভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, রোনালদোর ঐ বোতল সরানোর ভিডিও ভাইরাল হওয়ার পর কোকাকোলার প্রতিটি শেয়ারের মূল্য কমে হয়ে গিয়েছে ৫৫.২ ডলার। যার ফলে সামগ্রিকভাবে তাদের শেয়ারের দাম কমেছে ১.৬ শতাংশ এবং মার্কেট ভ্যালু কমে গেছে ৪০০ কোটি ডলার।

অবশ্য কোকাকোলা কোম্পানি জানাচ্ছে, শুরুতে একটা ধাক্কা লাগলেও, ধীরে ধীরে আবার বাড়ছে তাদের শেয়ারের দাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102