দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। যদিও এতে দলটির আক্রমণ ভাগে তেমন ভাটা পড়েনি। এরপরেও হারতে হয়েছে ফের্নান্দো সান্তোসের দলকে।
শুরুর মিনিটেই গোল করে এগিয়ে যায় সুইজারল্যান্ডের। এরপর আক্রমণের পর আক্রমণ করেও সমতায় ফেরার রশদ পায়নি পর্তুগিজ। এতে ১-০তে জয় পায় সুইসরা।
রোববার (১২ জুন) রাতে ‘এ’ লিগের দুই নাম্বার গ্রুপের ম্যাচে ঘরের মাঠ স্ত্যাদ দে জেনেভাতে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ড। তবে প্রথম লেগে এই পর্তুগালের কাছে ৪-০ ব্যবধানে উড়ে যায় সুইসরা। যদিও সে ম্যাচে জোড়া গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো আজ ছিলেন না পর্তুগাল স্কোয়াডে। এবারের আসরে এটাই প্রথম জয় সুইজারল্যান্ডের।
এখন পর্যন্ত চার ম্যাচের দুটিতে জয় এবং এক জয় ও হারে ৭ পয়েন্টে টেবিলের দুইয়ে পর্তুগাল। চার ম্যাচে দুই ড্র ও দুই জয়ে আট পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্পেন। চার পয়েন্ট নিয়ে তিনে চেক রিপাবলিক। চার ম্যাচে এক জয় ও তিন হারে তিন পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সুইজারল্যান্ড।