ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোনাল্ডোর গোলে ইতিহাস গড়ল আল নাসর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৫৩ বার পঠিত

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল ম্যাচে কাল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসর মাঠে নামে ইরাকি চ্যাম্পিয়ন আল শোরতাকের বিপক্ষে। যেখানে পর্তুগিজ তারকার গোলে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে উঠেছে তারা। ম্যাচের ৭৫ মিনিটে গোল করে টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করেছে তারা।

প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে এদিন শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে একের পর এক আক্রমণে যায় আল নাসর। প্রথমার্ধের বেশিরভাগ সময়ই বল ছিল আল শোরতার ডি-বক্সের আশপাশে। মাঝেমধ্যে প্রতি-আক্রমণ থেকে দলটি সুযোগ তৈরির চেষ্টা করলেও আল নাসরের জমাট রক্ষণের ফাঁদ এড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আল নাসরের আক্রমণের তোপে একরকম কোণঠাসা হয়ে ছিল ইরাকি ক্লাবটি।

ম্যাচের ৩১ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন রোনাল্ডো। তবে অফসাইডের কারণে পর্তুগিজ তারকার সেই গোল বাতিল হয়। প্রথমার্ধ গোলশূন্য থেকেই শেষ করতে হয় আল নাসরকে।

আক্রমণের তোপ ছড়ানা রোনাল্ডোর আল নাসর দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াদের ক্লাবটি। তবে গোলের দেখা যেন মিল ছিলই না। ম্যাচের ৭১ মিনিটে দারুণভাবে ডি-বক্সে ঢুকেও পোস্টের অনেক ওপর দিয়ে বল মেরে সুযোগ নষ্ট করেন মানে। একটু পর সেই মানে ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে সুযোগ আসে আল নাসরের সামনে। পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন রোনাল্ডো।

শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল রোনাল্ডোর সামনে। কিন্তু নিজের ও দলের দ্বিতীয় গোলটি আদায় করতে পারেননি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনাল্ডোর আল নাসর। আগামী ১৩ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে নাসরের প্রতিপক্ষ আল হিলাল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102