ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোববার টি-টোয়েন্টিতে নামছে টাইগাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের ভুল থেকে শিক্ষা নিয়ে টি-টোয়েন্টিতে ভালো করতে চায় বাংলাদেশ। ব্যাটিং আর ফিল্ডিংয়ে প্রত্যাশামাফিক পারফরমেন্স করতে মুখিয়ে আছে দল, এমনটাই জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। হ্যামিল্টনের সেডন পার্কে ম্যাচটি মাঠে গড়াবে (২৮ মার্চ) রোববার সকাল ৭টায়।

ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ, ক্যাচ মিস আর ফিল্ডিংয়ে শনির দশা, আর শেষ ম্যাচে মুস্তাফিজ-রুবেলদের খরুচে বোলিং; সব মিলিয়ে যাচ্ছেতাই পারফরমেন্সে নিউজিল্যান্ডের মাটিতে আবারও হোয়াইটওয়াশের লজ্জা পেয়ে শেষ হয়েছে ওয়ানডে সিরিজ।

সাদা বলের সাবলীল ফরম্যাটে বাজে ফলাফলের পর আরও বড় পরীক্ষার মুখে লাল-সবুজের ক্রিকেটাররা। ধুম-ধারাক্কার টি-টোয়েন্টি ফরম্যাটে এমনিতেই সমীহ আদায় করতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যানে চোখ রাখলেও, আত্মবিশ্বাস কুড়ানোর কোনো সুযোগ নেই। শর্টার ভার্সনে কিউইদের বিপক্ষে খেলা ৭ ম্যাচের সবই হেরেছে টাইগাররা। র‌্যাংকিংয়েও কিউইদের চেয়ে ৩ ধাপ পিছিয়ে ৮ নম্বরে বাংলাদেশ। তবে এটাও সত্য। ২০ ওভারের খেলায় খাতা কলমের হিসাব-নিকাশ দিয়ে ফলাফল অনুমান করা দায়।

মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘টি-টোয়েন্টিতে বড়-ছোট দল বলে কিছু নেই। র‍্যাংকিংয়ের এক নম্বর দল হোক বা দশ নম্বর, নির্দিষ্ট দিনে যদি কোনো দল ভালো খেলে, দু-একজন ব্যাটসম্যান ভালো করলে, বোলিং-ফিল্ডিং ভালো করতে পারলে যে কোনো দলকে হারাতে পারব-এটা আমাদের বিশ্বাস।’

ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে কিছুটা সম্ভাবনা জাগিয়েছিল তামিমের দল। তবে শেষ ম্যাচে আবারও ভুলে গেছে শেখা মন্ত্র। ভুললে চলবে না, টি-টোয়েন্টিতে ইতিবাচক ফলাফল পেতে হলে কাজে লাগাতে হবে হার থেকে পাওয়া শিক্ষা। তিন বিভাগে টাইগারদের যে সামর্থ্য আছে; মাঠে তার প্রয়োগটাও হতে হবে যথার্থ।

হ্যামিল্টনের এই সেডন পার্কেই ২০১০ সালে প্রথমবার কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি খেলে ১০ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ১১ বছর পর একটা জয় দিয়ে সেই ক্ষতটাতে প্রলেপ দিতে পারবে কি না বাংলাদেশ, তাই দেখার অপেক্ষায় ভক্তরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102