ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোববার পরীক্ষামূলক চলবে মেট্রোরেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

প্রথমবারের মতো আগামী রোববার (১২ ডিসেম্বর) উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে (পারফরম্যান্স টেস্ট) চলবে মেট্রোরেল। তবে মেট্রোরেলের এ অংশে যাত্রী পরিবহন করবে ২০২২ সালের ডিসেম্বরে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, গত ২৯ অগাস্ট প্রথমবারের মতো ছয়টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক চলে মেট্রোরেল। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলছে। এবার বিজয়ের মাস ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরীক্ষামূলক চালানো হবে।

পরীক্ষামূলক এ চলাচলে যাত্রী পরিবহন করা হবে না। তবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে মিলিয়ে সর্বোচ্চ দুই হাজার ৩০৮ জন যাত্রী চড়তে পারবে। এ মেট্রোরেল পুরোপুরি বিদ্যুৎচালিত। সংকেত, যোগাযোগসহ ১৭-১৮টি ব্যবস্থা ট্রেন চলার ক্ষেত্রে কাজ করে।

প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন অনুসারে, গত নভেম্বর পর্যন্ত প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৭২ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পূর্বের কাজের অগ্রগতি ৮৯ দশমিক ৬১ শতাংশ। ২০২৪ সালে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102