ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোভার স্কাউট দিবস উপলক্ষে ইবিতে পরিচ্ছন্নতা অভিযান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৬৫ বার পঠিত

অনি আতিকুর রহমান, ইবি প্রতিনিধি: ৮ এপ্রিল ‘বাংলাদেশ স্কাউটস দিবস’। দিবসটি উদযাপন উপলক্ষে ‘প্রত্যেকে আমরা পরের তরে’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।

শুক্রবার (০৮ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ ও পার্শ্ববর্তী স্থানসমূহে এ অভিযান পরিচালনা করেন ইউনিট কাউন্সিলের রোভার ও গার্ল-ইন রোভাররা।

ইবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি ও সিনিয়র রোভারমেট আখতার হোসেন আজাদের নেতৃত্বে এ পরিছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

তিনি বলেন, ইবি রোভার স্কাউট গ্রুপ সেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নির্মল রাখতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই পরিচ্ছন্নতা অভিযান। আমাদের একটু সচেতনতা পারে আমাদের ক্যাম্পাসকে সুন্দর ও নির্মল রাখতে।

প্রসঙ্গত, সকাল ৮টায় পতাকা উত্তোলন পর বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা করেন ইবি রোভার স্কাউট গ্রুপ, ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক রোভার মুসা হাশেমী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102