ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের, ম্যাচসেরা ফিজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৫৫ বার পঠিত

পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবার্নির দারুণ ব্যাটিংয়ে জয়ের পথ তৈরি হয় আয়ারল্যান্ডের। তবে ডেথ ওভারে মোস্তাফিজুর রহমান উজাড় করে দিলেন নিজেকে। তাতে দারুণভাবে ম্যাচে ফিরল বাংলাদেশ। শেষদিকে অনিশ্চয়তার দোলাচল তৈরি হলেও ফিজের গড়ে করা ভিতের সৌজন্যে জয়ের আনন্দে মাতল তামিম ইকবালের দল। শেষ ওভারে জোড়া উইকেট নিয়ে যেখানে নায়কের ভূমিকায় থাকবেন হাসান মাহমুদও।

চেমসফোর্ডে রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ৫ রানে। ফলে ২-০ তে সিরিজ জিতল তারা। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে তিন শর বেশি রান তাড়া করে দারুণ এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।

এদিন বাংলাদেশের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ২৬৯ রানে থামে আয়ারল্যান্ড। শেষ ওভারে ১০ রান দরকার ছিল দলটির। হাসানের হাতে তখন বল তুলে দেন অধিনায়ক তামিম। ৪ রান খরচায় ২ উইকেট তুলে নিয়ে পুরো দেশকেই আনন্দে মাতিয়েছেন এই পেসার।

তবে এক পর্যায়ে ম্যাচটা আইরিশদের দিকেই হেলে পড়েছিল। ৪ উইকেটে ২২৬ রান করে ফেলেছিল দলটি। সেখান থেকে মোস্তাফিজ ম্যাচে ফেরান দলকে। একে একে তুলে নেন কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল ও লরকান টাকারকে। ওপেনার স্টিফেন ডোহেনিকে ফিরিয়ে দলকে প্রথম সাফল্য তিনিই দিয়েছিলেন।

সব মিলিয়ে ১০ ওভারে ৪৪ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন কাটার ‘মাস্টার খ্যাত’ মোস্তাফিজ। আগের দুই ম্যাচে যিনি একাদশেই ছিলেন না।

হাসান ২ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।

আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেছেন পল স্টার্লিং। অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি ৭৮ বলে ৫৩, লরকান টাকার ৫৩ বলে ৫০, হ্যারি ট্যাক্টর ৪৮ বলে ৪৫ রান করেন।

এর আগে ৪৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে ২৭৪ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। তামিম ইকবালে সর্বোচ্চ ৮২ বলে ৬৯ ও মুশফিকুর রহিম ৫৪ বলে ৪৫ রান করেন। মেহেদী হাসান মিরাজ ৩৭, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের ব্যাট থেকে এসেছে ৩৫ রান করে।

আইরিশদের পক্ষে মার্ক অ্যাডায়ার সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্জ ডকরেল।

ম্যাচসেরা হয়েছেন মোস্তাফিজুর রহমান। সিরিজসেরা নাজমুল হোসেন শান্ত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102