ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোমানিয়া থেকে তিন বাংলাদেশি বহিষ্কার, ৫ বছরের নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪০ বার পঠিত

বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়া গিয়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় আটক হওয়া তিন বাংলাদেশিকে ঢাকায় ফেরত পাঠিয়েছে রোমানিয়া সরকার। পাশপাশি আগামী পাঁচ বছরের জন্য তাদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রোমানিয়ার আরাদ অঞ্চলের অভিবাসন পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছিল। দেশটির অভিবাসন বিষয়ক দপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সূত্রে জানা গেছে, এই তিন বাংলাদেশি অভিবাসী বৈধ কাজের ভিসায় রোমানিয়ায় গিয়েছিলেন। যে কোম্পানির অধীনে ভিসা নিয়ে তারা রোমানিয়া যান সেই কোম্পানিতে কিছুদিন কাজ করেন।

কিন্তু তারা রোমানিয়া ছেড়ে সেনজেনভুক্ত অন্য দেশে প্রবেশের পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা কর্মস্থল ত্যাগ করেন। তারা নিয়োগকর্তাকে না জানিয়েই দীর্ঘদিন কাজে অনুপস্থিত ছিলেন।

একপর্যায়ে তারা বেআইনিভাবে ইউরোপের অন্য দেশে প্রবেশের চেষ্টা করলে অভিবাসন পুলিশের হাতে আটক হন। তারা রোমানিয়ার আইন অমান্য করায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ এবং বিদেশিদের অধিকার সংক্রান্ত সংশোধিত কার্যবিধির জিইও নং ১৯৪/২০০২-এর অধীনে আগামী পাঁচ বছরের জন্য তাদের রোমানিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পরে তাদের একটি ক্যাম্পে আটকে রাখা হয়। গত বুধবার সন্ধ্যায় তাদের রোমানিয়ার সোমেসেনি বিমানবন্দর থেকে একটি ফ্লাইটযোগে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102