ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোসা কাসাদায় নেয়া হয়েছে ম্যারাডোনার মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৫৩ বার পঠিত

ম্যারাডোনার মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি শুরু হয়েছে, মরদেহ রাখা হবে হল অব প্যাট্রিয়টসে।
আর্জেন্টিনার প্রেসিডেন্টের বাসভবন কাসা রোসাদায় শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এরইমধ্যে ময়নাতদন্ত শেষে কাসা রোসাদায় নেয়া হয়েছে ফুটবল কিংবদন্তির মরদেহ।

অন্তত ১০ লাখ মানুষ ম্যারাডোনাকে শেষ শ্রদ্ধা জানাতে আসবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে বুয়েনস আইরেসে ভিড় করতে শুরু করেছে ভক্তরা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করতে পারবেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার থেকে দু’দিন সেখানেই ফুটবল জাদুকরকে শ্রদ্ধা জানাবে তার ভক্তরা। তবে, আরো একদিন এ সময় বাড়ানো হতে পারে। এ পর্যন্ত প্রেসিডেন্ট কার্যালয়ের হল অব প্যাট্রিয়টসে রাখা হবে ম্যারাডোনার মরদেহ।

পুরো বিশ্বকে শোকে স্তব্ধ করে দিয়ে বুধবার পরপারে পাড়ি জমান ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনা। বুধবার রাতে তিগ্রেতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। এর আগে, বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন এই ফুটবল জাদুকর। তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102