ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে না সৌদি আরব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

কয়েক দশক ধরে সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে না সৌদি আরব। সম্প্রতি সৌদি সফরের পর বুধবার এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। খবর-আনাদোলু এজেন্সির।

সম্প্রতি সৌদির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবদেল আল-যুবায়েরের সঙ্গে বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, সৌদি আরব এ কথা বলেনি যে তারা রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে। দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা হয়নি।

সৌদি আরবে বসবাসরত কিছু রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট সরবরাহ করার সৌদি আহ্বানের জবাবে বাংলাদেশ কী করবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যাদের বৈধ কাগজপত্র রয়েছে বাংলাদেশ তাদের পাসপোর্ট সরবরাহ অথবা নবায়ন করবে।

প্রায় ৫৫ হাজার রোহিঙ্গা সৌদি আরবে বসবাস করছেন। অনেকের হারিয়ে যাওয়া বা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট থাকার অভিযোগ রয়েছে।

খবরে বলা হয়, কয়েক দশক ধরে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠানে সৌদি আরব সফর করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102