ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোহিঙ্গাদের ভোটার করায় কক্সবাজারে ৩ কাউন্সিলর গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগে কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান এবং সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল ও রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে দুদক।

এ ছাড়া কক্সবাজার পৌরসভার জন্মনিবন্ধন শাখার ইনচার্জ দিদারুল আলমকেও গ্রেফতার করা হয়।

রোববার ভোরে কক্সবাজার শহরের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করে দুদকের দল। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ২-এর উপপরিচালক মাহবুব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীন।

দুদকের সহকারী পরিচালক শরীফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, কাউন্সিলের দায়িত্ব পালনকালে এই গ্রেফতার চারজনের বিরুদ্ধে অবৈধভাবে রোহিঙ্গা নাগরিক ভোটার তালিকাভুক্ত করার অভিযোগ পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে মামলা করে দুদক, যার নং ১০/২০২১।

দুদক কর্মকর্তা শরীফ উদ্দীন বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনৈকতার আশ্রয় নিয়ে কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান এবং সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল, রফিকুল ইসলাম ও দিদারুল আলম রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করে। এমন তথ্য পায় দুদক।

এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় দুদক দল। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102