ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় হামলা: আটক ৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৬ বার পঠিত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় হামলায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় এই পর্যন্ত আটজনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

শুক্রবার (২২ অক্টোবর) রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন এপিবিএন-৮- এর অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সিহাব কায়সার খান।

এর আগে, শুক্রবার ভোরে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মুজিবুর রহমান নামে এক রোহিঙ্গাকে আটক করেছিল।

এসপি আরও জানান, শুক্রবার রাতভর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে, তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

এদিকে শুক্রবার মধ্য রাতে নিহত মাদ্রাসাশিক্ষক ও শিক্ষার্থীদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উখিয়ার বালুখালীর ১৮ নম্বর ক্যাম্পের এইচ-৫২ ব্লকে দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ মাদ্রাসায় রোহিঙ্গা দুষ্কৃতিরা হামলা চালায়। এ হামলায় মাদ্রাসায় অবস্থানরত ৬ জন রোহিঙ্গা মারা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102