ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

মিয়ানমার থেকে গণহত্যা ও নির্যাতনের মুখে কক্সবাজারে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে একটি বিয়ের আসরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

শনিবার রাতে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত ব্যক্তির নাম বেলাল। তিনি বরের চাচা বলে জানা গেছে।

আহতরা হলেন একই ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা মো. ইউনুস (৪৫), মো. আইয়ুব (৩৫), মো. উমর (৯), সিরাজুল ইসলাম (৩৫), মোহাম্মদ আইয়ুব (২৭), আব্দুর রহমান (৫২), হারেসুর রহমান (২০) ও আনোয়ার সাদেক (২১)।

পুলিশ জানায়, বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের বাসিন্দা ইউনুসের ছেলে ইদ্রিসের সঙ্গে একই ক্যাম্পের আব্দুর রহমানের মেয়ে খালেদা বিবির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রস্তাব দিলে দুই পক্ষই সম্মতি জানায়। এ নিয়ে পাঁচ দিন আগে ইদ্রিসের বাড়ি চলে আসেন খালেদা। শনিবার রাতে ইউনুসের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরের বাড়িতে আয়োজন করায় কনেপক্ষ ক্ষিপ্ত হয়ে রাত ১০টার দিকে বরপক্ষের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এপিবিএন কর্মকর্তা শিহাব কায়সার জানান, আহতদের মধ্যে চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102