ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোহিঙ্গা সমস্যাকে বৈশ্বিক বিষয় বিবেচনা করতে হবে: শাহরিয়ার আলম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২২ বার পঠিত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব লিবারেল আর্টস আন্ড সোশ্যাল সায়েন্সেস এবং গ্লোবাল স্টাডিজ এ্যান্ড গভর্নেন্স (জিএসজি) বিভাগের আয়োজনে বৃহস্পতিবার ‘গ্লোবাল লোকাল ট্রেডঅফস, অর্ডার-ডিসঅর্ডার কনসিকোয়েন্সেস: স্টেট নো মোর অ্যান আইল্যান্ড’ শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি সম্পাদনা করেছেন আইইউবি’র জিএসজি বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর পেডাগজির পরিচালক ড. ইমতিয়াজ এ হুসাইন। বিশ্ববিখ্যাত প্রকাশনা সংস্থা প্যালগ্রেভ ম্যাকমিলান সম্প্রতি বইটি প্রকাশ করেছে। এতে শরণার্থী, জলবায়ু পরিবর্তন, স্থানীয় এবং আন্তর্জাতিক বাণিজ্য, অভিবাসন, ইত্যাদি বিষয়ে মোট ১২টি গবেষণাপত্র রয়েছে। এগুলো লিখেছেন আন্তর্জাতিক সম্পর্ক, আইন ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্বনামধন্য বেশ কয়েকজন বিশেষজ্ঞ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাঠানো ভিডিও বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপি বলেন, বাংলাদেশের একার পক্ষে ১০ লাখেরও বেশি মিয়ানমারের নাগরিকের দেখাশোনা করা কঠিন। এজন্য বিদেশি সাহায্য অত্যন্ত জরুরি। এই বিষয়টিকে শুধুমাত্র বাংলাদেশের একটি স্থানীয় সমস্যা হিসেবে না দেখে একটি বৈশ্বিক এবং সমষ্টিগত সমস্যা হিসেবে বিবেচনা করতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা সেটিই করার চেষ্টা করছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, আমরা এখন ধীরে ধীরে একটি মাল্টিপোলার (বহুমেরুর) বিশ্বের দিকে অগ্রসর হচ্ছি। যদিও ঐতিহাসিকভাবে পৃথিবী সবসময়ই ইউনিপোলার (এক মেরুর)। অর্থাৎ, এক সময় বিশ্বজুড়ে ছিলো ব্রিটিশদের আধিপত্য, যাকে আমরা বলি প্যাক্স ব্রিটানিকা। তারপর এলো যুক্তরাষ্ট্রের আধিপত্যের যুগ, যাকে বলা যেতে পারে প্যাক্স আমেরিকানা। তবে অদূর ভবিষ্যতে এই প্রবণতা পাল্টে যাবে বলেই মনে হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। বইটির মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন অধ্যাপক ড. ইমতিয়াজ এ হুসাইন। পর্যালোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সাহাব এনাম খান, এবং আইইউবি’র জিএসজি বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী সুবাইতা ফাইরোজ। বক্তব্য রাখেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার; উপাচার্য তানভীর হাসান, পিএইচডি; উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি; স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান, পিএইচডি; এবং জিএসজি বিভাগের প্রধান ড. মারুফা আক্তার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102