ads
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোহিত-গিলের সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৬২ বার পঠিত

রোহিত শর্মা ও শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ভারত। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে নেমে রানের পাহাড় গড়েছে ভারত।

মঙ্গলবার ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই রীতিমতো তাণ্ডব শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল।

দুজনে ২৬.১ ওভারে ২১২ রানের জুটি গড়েন। এই জুটিতেই জোড়া সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত-গিল। ৮৩ বলে ৯ চার আর ৬টি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন রোহিত।

রোহিত সেঞ্চুরি করার দুই বল ব্যবধানে সেঞ্চুরি পূর্ণ করেন গিল। তিনি ৭২ বলে ১৩টি চার আর ৪টি ছক্কার সাহায্যে বাউন্ডারি হাঁকিয়ে শতরানে পৌঁছান।

তবে সেঞ্চুরির ঠিক পরের ওভারেই আউট হয়ে ফেরেন রোহিত (১০১)। রোহিত আউট হওয়ার ঠিক পরের ওভারে আউট হন শুভমান গিল (১১২)।

রোহিত-গিল আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। ২৪ বলে ১৭ রানে ফেরেন ইশান কিশান। ২৭ বলে ৩৬ রানে ফেরেন কোহলি। ৯ বলে ১৪ রান করেন সূর্যকুমার যাদব। ১৪ বলে ৯ রানে ফেরেন ওয়াশিংটন সুন্দর। ১৭ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন শার্দুল ঠাকুর।

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে উইকেটের একপ্রান্ত আগলে রাখেন হার্দিক পান্ডিয়া। তিনি ৩৮ বলে ৫৪ রান করে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরেন। ইনিংসের শেষ বলে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন কুলদীপ যাদব। তার বিদায়ের মধ্য দিয়ে ৩৮৫ রানে ইনিংস গুটায় ভারত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102