ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রৌমারীতে নিজ ট্রাক্টরের বালু চাপায় চালক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ী নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে ট্রাক্টর থেকে বালু আনলোড করার সময় অসাবধানতা বশত: ট্রাক্টর উল্টে বালু চাপায় জাহিদুল ইসলাম (২৬) নামে ওই ট্রাক্টরের চালক মারা গেছে। নিহত ট্রাক্টর চালক উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া বাজারস্থ ওয়াহেদনগর গ্রামের মতিয়ার মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বন্দবের ইউনিয়নের বলদমারা নৌঘাট থেকে বালু ভর্তি ট্রাক্টর দাতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ী এলাকায় মুজিববর্ষর আশ্রয়ন প্রকল্পে বালু আনলোড করতে যায়। এসময় ট্রাক্টর থেকে বালু আনলোড করার সময় অসাবধানতাবশত: ট্রাক্টর উল্টে গেলে চালক ট্রাক্টরের নীচে পরে যায় এবং ট্রাক্টরসহ সমস্ত বালু তাকে চাপা দেয়। আশপাশের শ্রমিকরা দ্রুত জাহিদুল ইসলামকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছিল বিল্লাহ জানান, গুরুতর আহত ট্রাক্টর চালককে রংপুরে নেয়ার পথে মারা যায় বলে জেনেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102