ads
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

র‍্যাবের নতুন মিডিয়া উইং কমান্ডার খন্দকার আল মঈন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৫৪ বার পঠিত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন কমান্ডার খন্দকার আল মঈন। র‍্যাবের বিদায়ী মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) কমান্ডার আল মঈন নতুন এ দায়িত্ব বুঝে নেবেন। এর মধ্য দিয়ে লে. কর্নেল আশিক বিল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন। আশিক বিল্লাহ তার নিজ কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন। বৃহস্পতিবারই র‌্যাবে তার শেষ কার্যদিবস।

গত ৮ জুলাই র‌্যাবের মুখপাত্রের দায়িত্ব পান লে. কর্নেল আশিক বিল্লাহ। এর আগে তিনি র‌্যাব-২-এর অধিনায়কের দায়িত্ব পালন করেন।

র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, মূলত আমি একজন কমিউনিকেশন স্পেশালিস্ট। আমি এর আগে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত গোয়েন্দা শাখায় দায়িত্ব পালন করেছি। এক বছর ২ মাস ধরে আমি র‌্যাবের কমিউনিকেশন শাখার পরিচালক হিসেবে কর্মরত আছি।

দায়িত্ব পালনের সময় আমি পূর্বেও গণমাধ্যমের সহযোগিতা পেয়েছি। আশিক স্যারকে গণমাধ্যম যেভাবে সহযোগিতা করেছে, আশা করব তেমনিভাবে আমার দায়িত্ব পালনের ক্ষেত্রেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

কমান্ডার খন্দকার আল মঈন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে পিএসসি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে এমএসসি ডিগ্রি অর্জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102