রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে ট্রলি উল্টে হাবিব আলম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১২ জুলাই বুধবার দুপুরে বাগাচতর ইউনিয়নের মারিশ্যাচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিচু জমিন থেকে উপরে উঠতে গিয়ে গাড়ির চাকা স্লিপ করলে চালক হাবিব গাড়ি থেকে লাফিয়ে পড়ে আহত হন। তৎক্ষণাৎ পাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নিয়ে যায়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইবনে সিনা হাসপাতালের নিয়মিত ডাক্তার মানসুরুর রহমান জানান, রোগীকে আমরা পরিক্ষা-নিরীক্ষা করে দেখে নিশ্চিত হই যে, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন ঘটনা নিশ্চিত করেছেন।