ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লংগদু ইউনিটি ক্লাব চট্টগ্রাম এর উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৪৯ বার পঠিত

মোঃ তারিকুল ইসলাম (রাংগামাটি প্রতিনিধিঃ)- লংগদু ইউনিটি ক্লাব চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অক্সিজেন মোড় হোটেল জামানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্য সচিব এম, এ আমিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, সংগঠনের আহবায়ক ইঞ্জিঃ মোঃ আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লংগদুর গর্বিত সন্তান আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড, মাওলানা মোহাম্মদ আলী হোছাইন।

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পরামর্শ বোর্ড সম্মানিত সদস্য মোঃ আলমগীর হোসেন বাদশা। পর্যালোচনা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পরামর্শ বোর্ড সম্মানিত সদস্য মোঃ ইউসুফ আলী। এ ছাড়াও এ্যাডভোকেট আবছার আলী, এ্যাডভোকেট সাইফুল ইসলাম, মুজাহিদুল ইসলাম বাতেন, মোঃ খোসেল খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। রমজানুল মোবারক মানুষকে গুনাহের কাজ থেকে ফিরিয়ে আনে। রমজান মাস মুসলমানের জন্য একটি নিয়ামত’। একতা আল্লাহর নবীর সুন্নাত। মানুষ একাকী বসবাস করতে পারেনা। এই সংগঠনের মাধ্যমে একটি সুন্দর ভ্রাতৃত্ব গড়ে তুলতে লংগদু উপজেলা সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, ‘চট্টগ্রামে লংগদুবাসী যারা একত্রিত হয়েছে’। এই ঐক্য ধরে রাখতে সংগঠনের সদস্যদের অবশ্যই একতা ও ভ্রাতৃত্ব আরো মজবুত করতে হবে এ ছাড়া ও আরো পরামর্শ দেন ও দোয়া করেন তিনি।

পরামর্শক বোর্ড সদস্য জনাব আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এ সংগঠনটি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কোন রাজনৈতিক প্রেক্ষাপট কোন ভাবেই মিশানো যাবেনা। সেবা আমাদের একমাত্র লক্ষ্য। এবং কিছুদিনের মধ্যে আমাদের ব্যপক হারে সদস্য সংগ্রহ হলে আমরা কমিটি গঠনের কাজ হাতে নেবো। এতে সকলেই যথাযথ ভাবে সহযোগীতা করতে অনুরোধ জানাচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102