ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকআপে পুনম পাণ্ডে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৭ বার পঠিত

সেই পুনম পাণ্ডে এবার বন্দি হচ্ছেন লকআপে। বাস্তবে নয়, পর্দায়। ‘লকআপ’ শিরোনামের একটি শো নিয়ে আসছেন কঙ্গনা রানাওয়াত। নিশা রাওয়াল ও বিতর্কিত কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির পর এই শোতে অংশ নিচ্ছেন পুনম পাণ্ডে। এরই মধ্যে ট্রেলার প্রকাশ করা হয়েছে। এরপরই আলোচনায় পুনম পাণ্ডে।

‘লকআপ’ উপস্থাপনা করবেন কঙ্গনা। ২৭ ফেব্রুয়ারি থেকে এমএক্স প্লেয়ার ও অল্ট বালাজিতে মুক্তি পাবে এটি। নতুন এ শো-এর প্রযোজনা করেছেন একতা কাপুর। অনুষ্ঠানটি প্রসঙ্গে পুনম ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘দেশের সবচেয়ে বিতর্কিত শোতে অংশগ্রহণ করতে পেরে আমি ভীষণ উত্তেজিত। জানি না কী হবে!’

চলতি বছর শুরুতেই আলোচনায় ছিলেন পুনম পাণ্ডে। পর্নোকাণ্ডে তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। তবে ওই মামলায় তাকে গ্রেফতার করা যাবে না বলে আদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি বিনীত শরণ ও বি ভি নাগারথনার একটি বেঞ্চ এ আদেশ জারি করেছেন।

এর আগে মুম্বাই হাইকোর্ট পুনম পাণ্ডের আগাম জামিন বাতিল করেছিল। সে আদেশের বিরুদ্ধে আপিল করেছেন পুনম। এরপর মহারাষ্ট্র সরকারকে নির্দেশ জারি করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।

পর্নোগ্রাফির একটি অভিযোগে অভিনেত্রী শার্লিন চোপড়ার সঙ্গে পুনম পাণ্ডের নামও ছিল। গত বছর পর্নোকাণ্ডে বেশ তোপের মুখে পড়েছিলেন শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশকিছু ধারায় অভিযোগ করা হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102