ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউনেও চলবে বাংলাদেশ গেমস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৪১ বার পঠিত

আগামী সোমবার থেকে দেশে সাতদিনের লকডাউন শুরু হলেও বাংলাদেশ গেমস চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন। তবে সরকারি প্রজ্ঞাপন পাওয়ার পর গেমস বন্ধ করা হবে কি না তা জানানো হবে বলে জানান তিনি।

অনেকটা ঝুঁকি নিয়ে দেশের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পর্দা উঠে গত ১ এপ্রিল। এ গেমস চলবে ১০ এপ্রিল পর্যন্ত। দেশব্যাপী সাতটি জেলার ২৯টি ভেন্যুর এই ক্রীড়াযজ্ঞে ৩১ ডিসিপ্লিনের ৫৩০০ ক্রীড়াবিদ ১২৭১টি পদকের জন্য লড়ছেন। এর মধ্যে সোনা ও রৌপ্য পদক রয়েছে ৩৭৮টি। এরইমধ্যে কয়েকটি ইভেন্টের লড়াই শেষ হয়েছে। দুই-একদিনের মধ্যে আরো কয়েকটি ইভেন্ট চূড়ান্ত হবে।

কিন্তু সোমবার থেকে লকডাউন ঘোষণা করায় বাংলাদেশ গেমস চলবে কিনা সংশয় দেখা দিয়েছে। তবে গেমসের আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েসন এবং গেমস পরিচালনা কমিটি সরকারের প্রজ্ঞাপনের অপেক্ষায়।

গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন বলেন, সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত গেমস চলতেই থাকবে। প্রজ্ঞাপন জারি হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে গেমস এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু ৪ এপ্রিল পর্যন্ত অনেকগুলো ইভেন্টের ফাইনাল তাই ওই সময় পর্যন্ত গেম চলবে।

গেমসটি গত বছরের এপ্রিলে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102