ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউনেও চলাচল করছে ফেরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লকডাউনের কোনো নিয়মই মানা হচ্ছে না। সোমবার (৫ এপ্রিল) ভোর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজির হাট নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় নানা অজুহাতে মাস্ক ছাড়াই ঘোড়াফেরা করছে মানুষ। আজও বাসসহ ট্রাকেও ঘরে ফিরছে অনেকে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাতে বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল ২ ঘণ্টা বন্ধ ছিল। এতে যানবাহনের চাপ আরও বাড়তে থাকে। আবার ভোরের দিকে যানবাহন আসায় ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ভোর থেকে দেশব্যাপী লকডাউন শুরু হলেও পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির নৌরুটে স্বাভাবিক চিত্র রয়েছে। চলছে ফেরি পার হচ্ছে সাধারণ যানবাহন। আর স্বাস্থ্যবিধি মানছে না অনেকে। ঘাটে ৮ শতাধিক যানবাহন ও ২০টি ফেরি চলাচল করছে।

কুদ্দুস শেখ নামের একজন যাত্রী জানান, দীর্ঘ ৭ দিন লকডাউন আমার অফিস বন্ধ তাই বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে বাড়িতে যাচ্ছি। চট্টগ্রাম থেকে আসলাম। তবে ঘাটে ৫ ঘণ্টা ধরে যানজটে আটকা ছিলাম।

সালমা নামের এক যাত্রীর সঙ্গে কথা হয় পাটুরিয়ায় ৫নং ঘাটে তিনি জানায়, লকডাউনের সময় সবকিছু নিয়ে দেশে যাচ্ছি। শহরে বসে বসে খেলে আমাদের চলবে না। খরচও বেশি হবে, তাই গ্রামে যাচ্ছি।

পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম জানান, নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিকের ব্যাপারে তিনি কিছুই বলবেন না। তবে তিনি বলেন, ঘাটের যে যানবাহন আটকে রয়েছে তা শেষ হলে সকল ফেরি চলাচল বন্ধ করা হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102