লকডাউনের মাঝেই দেশ জুড়ে চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। আজ শুরু হয়েছে ব্যাডমিন্টন, রোলার স্কেটিং ও ভারোত্তলন।
ভারোত্তলনের ভেন্যু ময়মনসিংহের জেলা জিমনেশিয়াম। যেখানে নারীদের বিভাগে ৪৫ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ জিতেছেন আনসারের মোল্লা সবিরা খাতুন। রৌপ্য জিতেছেন হামিশা পারভিন আর ব্রোঞ্জ বাংলাদেশ জেলের মনিকা রায়ের। ৪৯ কেজি ওজন শ্রেনীতে সেনাবাহিনীর স্মৃতি আক্তার দেখিয়েছেন শ্রেষ্ঠত্ব।
রোলার স্কেটিংয়ে প্রথম দিনে আনসারের আধিপত্য। ৫০০০ মিটার নারী রিলেতে স্বর্ণ জিতেছে সার্ভিসেস দলটি। সবমিলিয়ে এখনো পর্যন্ত চার ইভেন্টের সবগুলোতে স্বর্ণ জিতেছে আনসার।
সোমবার ছয় রেকর্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে সাইক্লিং ডিসিপ্লিন। যেখানে ১৩ স্বর্ণ জিতে সবাইকে ছাড়িয়ে সেনাবাহিনী। এছাড়াও তিন রৌপ্য ও ৫ ব্রোঞ্জ জিতেছে সার্ভিসেস দলটি। বিজিবি জিতেছে দুই স্বর্ণ ও একটি চট্টগ্রামের।
তিন রেকর্ড গড়া বিশ্বাস ফয়সাল হোসাইন আনন্দিত, চান এস এ গেমসে দেশকে পদক উপহার দিতে।