ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউনে চাঁপাইনবাবগঞ্জে আম বেচাকেনা চলবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন শুরু হবে। তবে এ জেলার প্রধান অর্থকরী ফল হচ্ছে আম। তাই আম ক্রয়-বিক্রয় ও পরিবহনের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

বুধবার (৩০ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

এ সময় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের ব্যাখ্যা প্রদান করেন জেলা প্রশাসক। তিনি জানান, কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

ওষুধ সরবরাহ গাড়ি, ওষুধ কোম্পানির প্রতিনিধির পরিচয়পত্র বাধ্যতামূলক। এছাড়া হাসপাতাল, সরকারি যানবাহন, কুরিয়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে রুগী যেকোনো যানবাহনে গন্তব্যে যেতে পারবেন এবং গণমাধ্যম কর্মী চলাচল করতে পারবে তবে পরিচয়পত্র বাধ্যতামূলক।

সকল ধরনের পরিবহন বন্ধ থাকবে। তবে অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদান সাপেক্ষে যাতায়াত করতে পারবেন। দোকানপাট, শপিংমল বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত খাবার বিক্রয় করতে পারবে। তবে বসে খাওয়া যাবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102