এসময় অনেকেই আশপাশের বাড়ি-ঘরে পালিয়ে যান। ৪ জুলাই রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নে সফরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর-কনে উভয়পক্ষের অভিভাবকের পাঁচ হাজার টাকা করে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না মর্মে মুচলেকা আদায় করেন। এসময় ইউপি চেয়ারম্যান জহিরুল আলম উপস্থিত ছিলেন।