ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউন এলাকার স্টেশন বন্ধ, দাঁড়াবে না ট্রেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৪ বার পঠিত

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে যেসব এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে সেসব এলাকার রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী কোনও ট্রেন দাঁড়াবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

সোমবার (২১ জুন) এ তথ্য জানান রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন। মন্ত্রী জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের গন্তব্যে পৌঁছাতে কোনও লকডাউন এলাকা পড়ে সেখানে ট্রেন থামবে না, যাত্রীও উঠাবেও না, নামাবেও না। লকডাউন এলাকা ক্রস করে ট্রেন গন্তব্যে যাবে।

একইভাবে অন্যান্য এলাকার জন্যও এই বিধি মেনে ট্রেন চালানো হবে। লকডাউন এলাকার রেলস্টেশন সমূহ বন্ধ থাকবে বলেও জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী আরও বলেন, ‘আন্তঃনগর ট্রেনের ব্যাপারে এ নিয়ম মেনে ট্রেন চলবে। তবে, সব লোকাল ট্রেন ওই সব এলাকায় চলাচল বন্ধ থাকবে। লকডাউন এলাকা থেকে কোনও আন্তঃনগর কিংবা লোকাল ট্রেন থামবে না এবং ছাড়বে না। লকডাউন এলাকায় ট্রেন চলাচল বন্ধ থাকবে।’

এর আগে, করোনা সংক্রমণ বাড়তে থাকায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকার আশেপাশের ৭ জেলায় চলাচলে বিধিনিষেধ দেয় সরকার। চলাচলে বিধিনিষেধের আওতায় পড়া জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।

এই ঢাকা বিভাগের সাত জেলায় যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ জানায়, ২২ জুন থেকে ৩০ জুন নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ি এবং মাওয়া ঘাটে যাত্রীবাহী লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। এ সময় শুধু পণ্যবাহী যানবাহন ফেরিতে চলাচল করতে পারবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102