ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউন তুলে নিচ্ছে ব্রিটেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

মহামারি করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত ব্রিটেন সোমবার (১২ এপ্রিল) থেকে লকডাউন তুলে নেবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ওইদিন থেকে দেশটিতে রেস্টুরেন্ট, সব ধরনের দোকান, জিম এবং সেলুন খোলা থাকবে।

সোমবার (৫ এপ্রিল) ডাউনিং স্ট্রিটে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সঙ্গে বরিস জনশন বলেছেন, আমাদের খুব বেশি আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। লকডাউন তুলে নেওয়ার ফলাফল কী হয় সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেই সঙ্গে সম্ভব হলে আগামী ১৭ মে থেকে যুক্তরাজ্য আন্তর্জাতিক যোগাযোগও স্বাভাবিক করতে চায় বলেও জানান বরিস জনসন।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনার সংক্রমণের মাত্রা বাড়ছে। এর প্রেক্ষিতে বাংলাদেশসহ বেশ কিছু দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেন।

দেশটি নাগরিকদের জন্য করোনা সার্টিফিকেটও ইস্যু করতে যাচ্ছে। এর মাধ্যমে একজন ব্যক্তি টিকা নিয়েছেন বা করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে বা প্রাকৃতিকভাবেই তার মাঝে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে কি না, তা জানা যাবে।

এছাড়া জনসন নিশ্চিত করেছেন যে তার সরকার একটি ‘ভ্যাকসিন পাসপোর্ট’ সিস্টেম পরীক্ষা করবে। এর প্রেক্ষিতে নাগরিকরা তাদের করোনা ভাইরাস থেকে সুরক্ষা রয়েছে এমন কিছু প্রমাণ ব্যবহার করে বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন।

ওয়াল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৬২ হাজার ১৫০ জন। এছাড়া ১ লাখ ২৬ হাজার ৮৬২ জন মানুষ করোনায় মৃত্যুবরণ করেছেন।

সূত্রঃ বিবিসি নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102