ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউন ; নীলক্ষেতে অযথা ঘোরাঘুরি করায় জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৫ বার পঠিত

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে লকডাউন যথাযথভাবে পালন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (১ জুলাই) এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

ডিএসসিসি সূত্র জানায়, এদিন সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে গুলিস্তান, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, ধানমন্ডি, জিগাতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইরফান উদ্দিন আহমেদ। এ সময় মাস্ক না পরা এবং সুনির্দিষ্ট কারণ ছাড়া নীলক্ষেত এলাকা ঘুরে বেড়ানোর অপরাধে মোস্তাক মিয়া নামে এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ সময় সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার জন্য মাইকিং করা হয়।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, আজ যেসব জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি, সেসব এলাকায় রাস্তাঘাটে লোকজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়নি এবং অনুমোদিত দোকানপাট ছাড়া অন্যান্য দোকান ও মার্কেট বন্ধ পেয়েছি। সার্বিকভাবে বলা যায়, লোকজন সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধি নিষেধ মেনে চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102