ads
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউন বাস্তবায়নে স্বাস্থ্যবিধি না মানায় চট্টগ্রামে অভিযান-জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৫৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। আর এই লকডাউন বাস্তবায়নে চট্টগ্রাম নগরজুড়ে অব্যাহত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ মে) দিনব্যাপী ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ২৪ মামলায় মোট ৩৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরের কোতোয়ালি, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার মামলায় এক হাজার ৮০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মামলায় এক হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন।

একই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন খুলশী, বায়েজিদ, সদরঘাট ও কাজির দেউড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয় মামলায় ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস হালিশহর, পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আট মামলায় ২৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন।

এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন ও সোনিয়া হক নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনসাধারণকে সচেতন করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ‘কঠোর লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে আজও নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়। জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102