ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুন পুড়ল ৬ দোকান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪১ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। শনিবার দুপুরে পাট বাজার বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসী প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্ততপক্ষে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। তবে ফায়ার সার্ভিস বলেছে, ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্থানীয় একটি কামারের দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এসময় দিক-বেদিক ছোটাছুটি করে ব্যবসায়ীরা কিছু মালামাল রক্ষা করেন। অগ্নিকাণ্ডে একটি খাবার হোটেল, ২টি কামারের দোকান ও ১টি জুতার দোকানসহ ৬টি দোকান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্তরা দাবি করেন, তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর কামরুল হাছান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এর আগেই ৬টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102