ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাশেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩ টার দিকে একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। আগুনে ২৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, খাশেরহাট বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয় ও ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লক্ষ্মীপুর সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ওয়াসি আজাদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘণ্টা যাবৎ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে আরো সময় লাগবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102