ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে অবৈধ দখলদারদের কবল থেকে ১০ কোটি টাকার জমি উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ বার পঠিত

অবৈধ দখলদারদের কবল থেকে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ১০ কোটি ১৭ লাখ টাকার জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমির পরিমাণ ১.৬৫ একর।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার দালাল বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়। এসময় সওজের জমিতে থাকা ৭৫টি অবৈধ স্থাপনা (দোকান) উচ্ছেদ করা হয়, অপসারণ করা হয় নয়টি অবৈধ সাইনবোর্ড।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া জানান, জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুর সড়ক বিভাগাধীন কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ (আর-১৪০) আঞ্চলিক মহাসড়কের ১০৪তম কিলোমিটার থেকে ১১০তম কিলোমিটার অংশে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

সকাল ১১টায় দালাল বাজার এলাকায় উচ্ছেদ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এসময় জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুরো জেলায় ধারাবাহিকভাবে এমন অভিযান পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102