ads
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে এজলাসের মধ্যেই যুক্তিতর্কে হেরে এক আইনজীবীকে পেটালেন আরেক আইনজীবী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৪৬ বার পঠিত

লক্ষ্মীপুরে যুক্তিতর্কে হেরে এজলাসের মধ্যেই গাজী মোহাম্মদ আলী নামে এক আইনজীবীকে পিটিয়ে আহত করেছেন নজির আহমদ নামে আরেক আইনজীবী।

বুধবার (৬ মার্চ) দুপুরে জেলা যুগ্ম জজ (১ম) আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে বিচারক বিব্রতবোধ করে আইনজীবীদের আদালত ত্যাগ করার নির্দেশ দেন। এ ঘটনায় আদালত পাড়ায়আইনজীবীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

আদালত সুত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলা যুগ্ম জজ আদালত (১ম) ৪৯/১৪ নং মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন গাজী মোহাম্মদ আলী। বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন নজির আহমদ। আদালত মামলার শুনানী শেষে বিবাদীপক্ষের নিষেধাজ্ঞা আবেদন না মঞ্জুর করেন। এতে বিবাদী পক্ষের আইনজীবী বাদীপক্ষের আইনজীবীর উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে এজলাসের ভেতরে নজির আহমদ মোহাম্মদ আলীকে কিল, ঘুষি ও লাথি মারেন। এতে মোহাম্মদ আলী আহত হন। এসময় বিচারক বিব্রতবোধ করে তাদের আদালত ত্যাগের নির্দেশ দেন। পরে দায়িত্বরত পুলিশ ও আদালত সংশ্লিষ্টরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী আইনজীবী গাজী মোহাম্মদ আলী জানান, আমার প্রতিপক্ষ আইনজীবী (নজির আহমদ) মামলায় যুক্তি তর্কে না পেরে আমার উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান। তাছাড়া ওই আইনজীবীর পারিবারিক অন্য একটি মামলায় আমি কাজ করছি। এজন্য উনি আমার উপর বেশি ক্ষিপ্ত। আজ ওপেন এজলাসের মধ্যেই তিনি আমার উপর হামলা চালিয়েছেন। আমি এর বিচার চাই।

এব্যাপারে অভিযুক্ত আইনজীবী নজির আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারি বিষয়টি সম্পর্কে অবহিত নন বলে জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102