ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে কনের নানাকে পিটিয়ে হত্যা করলেন বরের বাবা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত
লক্ষ্মীপুর

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনগত রাতে জেলা সদর উপজেলার মজুচৌধুরীর হাটের পশ্চিমে মধ্য চররমণি মোহন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাজিম সর্দার ওই এলাকার বাসিন্দা। তিনি কনে নুপুরের নানা হন।

অভিযুক্ত গোলাপ সর্দার একই এলাকার বাসিন্দা নুরা সর্দারের ছেলে ও বর তারিফের বাবা।

নিহতের স্বজনরা জানান, গত ১২ এপ্রিল উপজেলার চররমনি মোহন ইউনিয়নের গোলাপ সর্দারের ছেলে তারিফের সঙ্গে একই এলাকার বাসিন্দা আব্বাস সর্দারের মেয়ে নুপুর (নিহতের নাতিন) গোপনে বিয়ে হয়। পরে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার রাতে বর তারিফের বাবা লোকজন নিয়ে এসে কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে জখম করে। সে সময় স্বজনরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। তাকে পিটিয়ে হত্যার অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102