ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে গৃহবধূকে পুড়িয়ে মারল জিন!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪৩ বার পঠিত
নিহতের বাড়িতে বিপুলসংখ্যক মানুষ ভিড় জমায়

লক্ষ্মীপুরে বাড়ির পাশের খালি জমি থেকে আমেনা বেগম নামের এক গৃহবধূর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার চরভূতা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মৃত্যু নিয়ে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে।

আমেনা চরভূতা গ্রামের হেজু মাস্টার বাড়ির কৃষক দিদার হেসেনের স্ত্রী। তিনি তিন কন্যা শিশুর জননী। খবর পেয়ে আশপাশের স্থানীয় বিপুলসংখ্যক নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় জমায়।

জানা গেছে, তোফায়েল আহম্মেদ নামে স্থানীয় এক কৃষক সকালে জমিতে কাজ করতে যান। এ সময় তিনি আমেনার মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ছুটে আসে। পরিবারের সদস্যরা আমেনার মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের দাবি, আমেনাকে পরিকল্পিতভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ বাড়ির পাশের জমিতে ফেলে রাখা হয়। তার হাত-পা, পিঠসহ শরীরের প্রায় ৫০ শতাংশ আগুনে দগ্ধ ছিল।

আমেনার বোন ফাতেমা বেগম বলেন, ২০১৪ সালে দিদার হোসেনের সঙ্গে আমার বোনের বিয়ে হয়। তাদের মধ্যে সাংসারিক কোনো ঝামেলা ছিল না। তবে তার বোনের ওপর জিনের আঁচর ছিল। কবিরাজের মাধ্যমে কয়েকবার তার চিকিৎসা করানো হয়েছে। তবে তার সঙ্গ থেকে জিন যায়নি। জিনরাই বোনকে পুড়িয়ে মেরে ফেলেছে।

লক্ষ্মীপুর মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, গৃহবধূর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ অবস্থায় দেখা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন করা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102