ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে জাতীয় পার্টির দু’পক্ষের সংঘর্ষ, কেন্দ্রীয় নেতাসহ আহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

লক্ষ্মীপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সভায় দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ফয়জুল্লাহ শিপনসহ উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শনিবার দুপুরে জেলা শহরের ওয়েলকাম রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। এ সময় ওই রেস্তোরার গ্লাস ভাঙ্গচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে যথারীতি সভা চলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভা উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় নেতারা শনিবার দুপুরে স্থানীয় ওয়েলকাম রেস্তোরাঁয় সমবেত হন। এসময় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কেন্দ্রীয় সদস্য শিপনের অনুসারীরা সভাস্থলে অতর্কিত হামলা চালায়। এসময় জেলা জাতীয় পার্টির আহবায়ক ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের আরেক সম্ভাব্য প্রার্থী এম আর মাসুদের সমর্থকরা তাদের ধাওয়া করে। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শিপনসহ উভয়পক্ষের ৫ জন আহত হন।
এসময় উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর শিকদার, নাজমা রহমান এমপি, অ্যাডভোকেট ইলিয়াছ আহমদ, জেলা শাখার সদস্য সচিব মো. মাহমুদুর রহমান প্রমুখ।

জেলা আহবায়ক এম আর মাসুদ জানান, বহিরাগতরা এসে আমাদের সভাস্থলে হামলা চালায়, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি তদন্ত শিপন বড়ুয়া জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এখনো কোন অভিযোগ পাননি জানিয়ে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102