ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে দুই শিশুসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৭৪ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মেস্তুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – সিডু মেস্তুরীর স্ত্রী সোকিনা বেগম (৪০), তার শিশুপুত্র মাহিন (৬) ও নাতনি ফারিয়া আক্তার (৪)।

এ ঘটনায় স্থানীয়রা ঘাতক তারেককে আটক করেছে। তিনি সিডু মেস্তুরীর আরেক সংসারের ছেলে এবং ভোলা জেলার বাসিন্দা।

চর পোড়াগাছা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ও ইউপি সদস্য হুমায়ূন কবির সবুজ তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে তারেক তিনজনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থলে পুলিশ এবং সেনা সদস্যরা উপস্থিত হয়েছে।

স্থানীয়রা জানায়, সিডু মেস্তুরীর আরেকটি সংসারের ছেলে মো. তারেক ঢাকায় থাকতেন। দুই দিন আগে লক্ষ্মীপুরের রামগতির বাড়িতে আসেন। সন্ধ্যার দিকে তিনি তার সৎমাকে কুপিয়ে হত্যা করেন। পরে ছোট ভাই এবং ভাগনিকেও কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে।

ঘটনার সময় সিডু মেস্তুরী বাড়িতে ছিলেন না। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তারেককে ধরে ফেলেন। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তারেককে পুলিশে সোপর্দ করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। একজনকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102