ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে দেড় টন জাটকা জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকার করে পাচারের সময় দেড় টন জাটকা জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ।

শনিবার (৩ এপ্রিল) ভোরে, রায়পুর উপজেলার বাসাবাড়ী এলাকা থেকে ওইসব জাটকা জব্দ করা হয়। পরে দুপুর ১২টার দিকে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে জব্দকৃত জাটকাগুলো শহরের কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত জাটকাগুলোর বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ টাকা বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।

জেলা মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদী থেকে জাটকা শিকার করে পাচারের উদ্দেশ্যে রায়পুর উপজেলার বাসাবাড়ী এলাকায় মজুদ করছেন একটি সংঘবদ্ধ চক্র, এমন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের সহযোগিতায় শনিবার ভোরে ওই এলাকায় অভিযান চালায় জেলা মৎস্য বিভাগ। এসময় ১৮টি ড্রাম ভর্তি দেড় টন জাটকা জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসাবাড়ী এলাকা থেকে দেড় টন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এছাড়া গত ৩৩ দিনে বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে ১৬টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৮টি নৌকা, ৩ হাজার ৮৯০ মিটার কারেন্ট জাল ও ৮৯টি ছোট বড় জাল। ইলিশের উৎপাদন বাড়াতে নিষিদ্ধ সময়ে মাছ শিকার বন্ধে মৎস্য বিভাগের এ ধরনের অভিযান আরো জোরদার করার কথা জানান মৎস্য বিভাগের এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102