ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকায় আজ রবিবার ভোর রাতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন বাবা মো. নুরুজ্জামান (৫০) ও ছেলে নুর উদ্দিন (২৮)। তারা উপজেলার চর ফলকন ইনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার নতুন বাসিন্দা। এর আগে তাদের বাড়ি সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু গ্রামে ছিল।

স্থানীয় চর ফলকন ইউনিয়নের ইউপি সদস্য বাবুল দেওয়ান বাবা-ছেলে নদীতে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
নিখোঁজ নুরুজ্জামানের ভাগিনা মো. জিল্লাল জানান, রাতে তারা নদীতে মাছ ধরার সময় একটি পল্টুনের সঙ্গে তাদের নৌকায় ধাক্কা লাগে। এতে ৬ জেলেসহ নৌকাটি নদীতে ডুবে যায়। এসময় চার জেলে সাঁতরে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে ডুবে যায়।

স্বজনরা জানান, ছেলে নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যান। কিন্তু তিনি সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানা ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুইজনই নিখোঁজ হন।

এদিকে, স্থানীয় লোকজন ও স্বজনরা রাত থেকে মেঘনা নদীর বিভিন্ন স্থানে খোঁজেও তাদের সন্ধান পায়নি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান আজ রবিবার দুপুর একটায় জানান, বাবা ও ছেলে নিখোঁজের খবর শুনে ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারের কাজ চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102