ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা একই বাড়ির শরীফ হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত (৫) ও আবুল কালামের ছেলে পিয়াম হোসেন (৫)।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মধ্য চররমনী মোহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে এলাকা ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই শিশুকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

নিহত দুই শিশুর পরিবার সূত্র জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু ইয়াছিন আরাফাত ও পিয়াম হোসেন। কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102